জেলা তৃণমূলের সহ সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়কে দলীয় পদ থেকে সরিয়ে দিলো তৃণমূল
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : রানাঘাটের তৃণমূলের প্রাক্তন বিধায়ক, বর্তমান পুর প্রশাসক ও জেলা তৃণমূলের সহ সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়কে দলীয় পদ থেকে সরিয়ে দিলো তৃণমূল। জেলা নেতৃত্বে র একটি চিঠিতে দোলবিরোধী কাজের জন্যে পার্থসারথীবাবুকে সরিয়ে দেওয়া হয়েছে এমনটাই বিবৃতি দেওয়া আছে তৃণমূলের চিঠিতে । এবিষয়ে পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “আমাকে কেন সহ সভাপতি করা হয়েছিল কেনই বা সরানো হলো জানিনা “।






