নবদ্বীপ শ্মশানে চালু হলো তৃতীয় চুল্লি
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : শনিবার নবদ্বীপ শ্মশানে চালু হলো তৃতীয় বৈদ্যুতিক চুল্লি। এদিন নতুন চুল্লির উদ্বোধন করেন তাপস মন্ডল, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার চেয়ারপার্সন বিমানকৃষ্ণ সাহা। রানাঘাট কেন্দ্রের প্রাক্তন সাংসদ তাপস মন্ডলের অর্থানুকূল্যে এই চুল্লি এক কোটি ৪২লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হলো। নতুন চুল্লি উদ্বোধন হওয়ায় নবদ্বীপ শ্মশানে মৃতদেহ দাহ করার চাপ অনেকটাই কমবে, বহু দূরদূরান্তের মানুষ প্রিয়জনের শেষ ইচ্ছা অনুযায়ী নবদ্বীপ শ্মশানে দেহ নিয়ে আসেন সৎকার করার জন্যে, নতুন চুল্লি চালু হওয়াতে দাহ করার অপেক্ষা অনেকটাই কমবে। এর পাশাপাশি বিশেষ দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে এই চুল্লিতে।





