কৃষ্ণনগরে নদিয়া জেলাশাসকের দফতরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্বারকলিপি জমা দিল বিড়িশ্রমিকদের ইউনিয়ন
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : কৃষ্ণনগর নদিয়া জেলাশাসকের দফতরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্বারকলিপি জমা দিল বিড়িশ্রমিকদের যৌথ সংগ্রাম কমিটি, প্রতিবাদে যুক্ত ছিলো সিআইটিউ, এআইটিউসি, আইএনটিউসি, এআইসিসিটিউ। বিড়ি শ্রমিকদের দাবি, “দীর্ঘ লকডাউন পরিস্থিতি অতিবাহিত হওয়ার পর বিড়ি শ্রমিকরা খুবই অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন, অনিয়মিত কাজ মিলছে, আবার কাজ মিললেও সঠিক মজুরি পাওয়া যাচ্ছে না যার ফলে তাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাদের দাবি, জেলায় সমস্ত বিড়ি শ্রমিক যাতে সরকার ঘোষিত নূন্যতম মজুরি পায় তার ব্যবস্থা করা হোক, সমস্ত বিড়িশ্রমিকদের পরিচয় পত্র দেওয়া হোক, গৃহ নির্মাণ প্রকল্পে বাকোয়া অর্থ প্রদান করতে হবে “।





