নতুন বছর উদযাপন করতে জনতার ঢল নামলো ইসকন মায়াপুর মন্দিরে
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া: গত বছর নতুন বছরের সূচনা হয়েছিল সকলের মঙ্গল কামনাও করা হয়েছিল, কিন্ত তা রক্ষা করতে পারেনি করোনার মারন সংক্রমণ। কিন্তু আশায় বাঁচে সকলেই। বিষাদে ভরা দিনগুলি মনে থাকে বেশি। রাত ১২ টার সন্ধিক্ষণ আসতেই সবাই মেতে উঠেছিল আনন্দে। সাধারণ মানুষ সহ অনেকেই বেরিয়ে পড়েছেন ঘুরতে কেউ পিকনিক করতে কেউ বা মন্দিরে পুজো দিতে। অনেকে পিকনিকে গান বাজনা নিয়ে। তাই নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে মানুষের ঢল নেমেছে। কে বলবেন বিশ্ববাসীর আতংক রয়েছে। আজ যেন লাগাম ছাড়া মানুষের আনন্দ এক হয়ে গিয়েছে। বাচ্চা ,যুবক, যুবতী, গৃহবধূ থেকে বৃদ্ধ ভিড় জমালেন নদিয়ার ইসকন মন্দিরে। সঙ্গে প্রসাদ ভোগ মন্দির দর্শন গঙ্গা ভ্রমণ করতে দেখা গেলো সবাইকে, যেন একটি দিনেই সব কিছুর আনন্দ নিতে চাইছেন সবাই।





