পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, কেন্দ্রীয় সরকারের একাধিক জনমুখী প্রকল্প থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে” বললেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বানিয়াল

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউজ ,নদিয়া : পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, কেন্দ্রীয় সরকারের একাধিক জনমুখী প্রকল্প থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া আমজনতা থেকে শুরু করে কৃষিজীবী সম্প্রদায়ভুক্ত মানুষজনের, যা বড়ই দুর্ভাগ্যজনক ঘটনা। বুধবার বিকেলে নদিয়ার নবদ্বীপের বিজেপি কর্মী-সমর্থকদের পক্ষ থেকে আয়োজিত এক দলীয় বৈঠকে যোগদান করতে এসে নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত এই ভাষাতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বানিয়াল। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প ছাড়াও তাঁর অধীনস্থ দপ্তরের ৫৩ হাজার কোটি টাকার প্রকল্পটির সব রকম সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গবাসী বলেও এইদিন আক্ষেপ করেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলিকে এই রাজ্যে বাস্তবায়িত করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনরকম আবেদন করা হয় না দিল্লিতে বলেও এই দিন দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও মমতা ব্যানার্জির সরকারের আমলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে এই দিন কটাক্ষ করেন তিনি। পাশাপাশি রাজ্যবাসীর সাথে ইমোশনাল ট্রাম কার্ড খেলছেন মুখ্যমন্ত্রী বলেও এই দিন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। নবদ্বীপে পৌঁছে সাধারণ মানুষের উদ্দীপনা ও বিজেপি কর্মকর্তাদের আগ্রহ দেখে কার্যত মুগ্ধ হয়ে আগামী নির্বাচনে দুশো টার বেশি আসনে জয়লাভ করে পশ্চিমবঙ্গের মাটিতে সরকার গঠন করবে বিজেপি বলেও এই দিন দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বানিয়াল। এরপর নবদ্বীপ প্রাচীন মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করে এই দিন সন্ধ্যায় নবদ্বীপ পৌরসভা বাইশ নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা ঘাট এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে চায় পে চর্চা কর্মসূচি পালন করার পর এক পথসভায় যোগদান করেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বানিয়াল। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও এদিনের দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ সর্বভারতীয় শিল্পী সংসদের সভাপতি সিদ্বার্থ নস্কর সহ বিজেপির নদিয়া জেলা উত্তরের সভাপতি আশুতোষ পাল ও অন্যান্য জেলা বিজেপির নেতৃত্ব বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos