যাত্রীদের সুবিধার্থে মালদা টাউন ও হাওড়া এবং মালদা টাউন ও নবদ্বীপ ধামের মধ্যে সম্পূর্ণ সংরক্ষিত বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার উদ্দেশ্যে মালদা টাউন ও হাওড়া এবং মালদা টাউন ও নবদ্বীপ ধামের মধ্যে সম্পূর্ণ সংরক্ষিত বিশেষ ট্রেন চলবে এমনটাই জানিয়ে দিলো পূর্ব রেল। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে যে,০৩৪৬৬ মালদা টাউন-হাওড়া বিশেষ ট্রেনটি ২৮.১২.২০২০ তারিখ থেকে পরবর্তী বিজ্ঞাপ্তি না দেওয়া পর্যন্ত চলবে। এই ট্রেনটি প্রতিদিন সকাল ০৬:০৫ টায় মালদা টাউন থেকে ছেড়ে সেইদিনই হাওড়া পৌঁছাবে দুপুর ১২:৫০ টায়। অপরদিকে, ০৩৪৬৫ হাওড়া-মালদা টাউন বিশেষ ট্রেনটি ২৮.১২.২০২০ তারিখ থেকে থেকে পরবর্তী বিজ্ঞাপ্তি না দেওয়া পর্যন্ত চলবে। এই ট্রেনটি প্রতিদিন দুপুর ০৩:১৫ টায় হাওড়া থেকে ছেড়ে সেইদিনই মালদা টাউন পৌঁছাবে রাত ১০:৩০ টা’য়। এই বিশেষ ট্রেন খালতিপুর, নিউ ফারাক্কা জংশন, ধুলিয়ান গঙ্গা, নিমতিতা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, খাগড়াঘাট রোড, বাজারসাউ, সালার, কাটোয়া, নবদ্বীপ ধাম, অম্বিকা কালনা এবং ব্যান্ডেল স্টেশনে উভয় দিকেই থামবে। এর পাশাপাশি ০৩৪২২ মালদা টাউন-নবদ্বীপ ধাম বিশেষ ট্রেনটি ২৮.১২.২০২০ তারিখ থেকে থেকে পরবর্তী বিজ্ঞাপ্তি না দেওয়া পর্যন্ত চলবে। এই ট্রেনটি প্রতিদিন দুপুর ০৩:৫০ টায় মালদা টাউন থেকে ছেড়ে সেইদিনই নবদ্বীপ ধাম পৌঁছাবে রাত ০৮:৫৫ টা’য় । অপরদিকে, ০৩৪২১ নবদ্বীপ ধাম-মালদা টাউন বিশেষ ট্রেনটি ২৯.১২.২০২০ তারিখ থেকে থেকে পরবর্তী বিজ্ঞাপ্তি না দেওয়া পর্যন্ত চলবে। এই ট্রেনটি প্রতিদিন সকাল ০৪:৪৫ টায় নবদ্বীপ ধাম থেকে ছেড়ে সেইদিনই মালদা টাউন পৌঁছাবে রাত ০৯:৩০ টা’য়। এই বিশেষ ট্রেন খালতিপুর, নিউ ফারাক্কা জংশন, ধুলিয়ান গঙ্গা, নিমতিতা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, খাগড়াঘাট রোড, বাজারসাউ, সালার এবং কাটোয়া, স্টেশনে উভয় দিকেই থামবে। রেল আরও জানিয়েছে যে যাত্রীদের কোভিড আচরণবিধি অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।





