বিজেপি ওবিসি মোর্চার সাংগঠনিক সভা হল নবদ্বীপে
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : বিজেপি ওবিসি মোর্চার সাংগঠনিক সভা হল নবদ্বীপের মধুরমিলন লজে। এদিন আলোচনা সভায় উপস্থিত হন রাজ্য বিজেপি ওবিসি মোর্চার সহ সভাপতি সুদীপ পাল, উপস্থিত ছিলেন নবদ্বীপ শহর মন্ডলের বিজেপি কনভেনার কমল রায়। এদিন আলোচনা সভায় দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি পিছিয়ে পড়া মানুষদের সমস্যা ও বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।





