নবদ্বীপ ব্লকের ইদ্রাকপুরে পুকুর কাটাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষে আহত কর্মীদের দেখতে আসলেন জগন্নাথ সরকার

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া :  রবিবার দুপুরে নবদ্বীপ ব্লকের ইদ্রাকপুর গ্রামে পুকুর কাটাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের দুই মহিলা সহ কমবেশি সাতজন আহত হয়েছে। আহতরা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে জখম বিজেপি কর্মীদের দেখতে আসেন সাংসদ জগন্নাথ সরকার। এই সংঘর্ষের বিষয়ে দুদলই একে অপরের বিরুদ্ধে দলীয় কর্মীদের মারধরের অভিযোগ করেছেন। যেই পুকুর কাঁটা নিয়ে সংঘর্ষ বাধে সে বিষয়ে তৃণমূলের এক সক্রিয় কর্মী অশোক ঘোষ জানান, “সরকারি নিয়ম মেনে পুকুর কাটা হচ্ছিল। ওরা পুকুর কাটতে দেবে না বলে হঠাৎ লেবারের ওপর চড়াও হয়। তাকে ওই পুকুরের ভেতরে ফেলে কিল,ঘুষি এবং লোহার রড দিয়ে মারধর করা হয়”। তৃণমূলের আরও অভিযোগ যে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তাপস ঘোষের বাড়ির সামনে ঢুকে তার ছেলেকেও ব্যাপক মারধর করে অভিযুক্তরা। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। তবে ওরা এই গন্ডগোলের মধ্যে পড়ে নিজেদের লোকজনের আঘাতে জখম হয়েছে বলে দাবি করেন ওই তৃণমূল নেতা। তবে এ প্রসঙ্গে তাপসবাবু বলেন,”সম্পূর্ণ মিথ্যা আমি সংস্কার করছি। কোন বেআইনি কাজ করছি না। সরকারি নিয়ম মেনে নির্ধারিত জায়গা ছেড়ে  মাটি কেটে পাড় বাধাছি। ওরা এলাকায় হিংসা ছড়ানোর জন্য,এই ঘটনা ঘটিয়েছে। এদিন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের মেল ওয়ার্ড ও ফিমেল ওয়ার্ডে আহত বিজেপি কর্মীদের সাথে কথা বলেন সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু বলেন “তৃণমূল তার অন্তিম দশা চলছে, অন্তিম কালে যে মানুষের বিকৃতি দেখা যায় তৃণমূলের নেতা নেত্রীদের সেই বিকৃতি দেখা দিয়েছে, জমি বিষয়ে বিডিও গিয়েছেন, ব.এল.আর.ও গিয়েছেন, কাজ স্থগিত রাখা হয়েছে, ১৪৪ ধারা জারি হয়েছে”।

নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের মেল ওয়ার্ড ও ফিমেল ওয়ার্ডে আহত বিজেপি কর্মীদের সাথে কথা বলেন সাংসদ জগন্নাথ সরকার
নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের মেল ওয়ার্ড ও ফিমেল ওয়ার্ডে আহত বিজেপি কর্মীদের সাথে কথা বলেন সাংসদ জগন্নাথ সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos