দীর্ঘ সাতমাস পর বুধবার সকাল থেকে চালু হল রেল পরিষেবা, নবদ্বীপধাম স্টেশনে সচেতনতা মূলক পোস্টার রেলের
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : দীর্ঘ সাতমাস পর বুধবার সকাল থেকে চালু হল রেল পরিষেবা। নবদ্বীপধাম জংশন বান্ডেল কাটোয়া লাইনের একটি গুরুত্বপূর্ণ শাখা, তাই সকাল থেকেই স্টেশন ঢোকার গেটে বহাল ছিল কড়া পুলিশি পাহারা। স্টেশনের গেটে ও বিভিন্ন দেওয়ালে দেখা গেল রেলের স্বাস্থ্যবিধি সম্বন্ধে নির্দেশ, কোভিড সুরক্ষা সন্মন্ধে সচেতনতামূলক বার্তার পোস্টার। যাত্রীরা মাস্ক পড়েই স্টেশনে ঢুকছেন তবে অফিস টাইমে ভিড় বাড়াতে সামাজিক দূরত্ব উঠল শিকোয়,টিকিট কাউন্টারে রইলো ভিড়। ট্রেনে যাত্রীদের ওঠানামায় ভিড় জমে গেল, পালন হল না সামাজিক দূরত্ব, অফিস টাইমে রেল কম্পার্টমেন্ট এ ফিরেছে ভিড়। এদিন নবদ্বীপধাম স্টেশনে কিছু সংখ্যক হকার জানালেন তারা আবার তাদের কাজে নেমে পড়েছেন, ট্রেন চলাতে দীর্ঘদিন বাদে তাদের মনে শান্তি ফিরে এসেছে, দুশ্চিন্তা কমেছে।





