কৃষি আইন প্রত্যাহারের দাবিতে নবদ্বীপ রাধাবাজারে গণ অবস্থান করল কংগ্রেস
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শনিবার নবদ্বীপের রাধাবাজার মোড়ে গণ অবস্থান বিক্ষোভ করল নবদ্বীপ কংগ্রেস শাঁখা। এদিন কংগ্রেসের নদিয়া জেলার সভাপতি অসীম সাহা বলেন,” ইন্দিরা গান্ধী ভারতে কৃষি বিপ্লব এনেছিলেন, যার ফলে এক ফসলা জমি তিন ফসলা হয়েছে, কৃষক ঋণমুক্ত হয়েছে, আজ কৃষি বিলের নামে কতগুলো কর্পোরেট সেক্টরের কাছে কৃষকদের বিক্রি করে দেওয়ার প্রচেষ্টা চলেছে, আমরা জাতীয় কংগ্রেস মনে করি এই বিলটা নীতিবিরুদ্ধ তাই আমরা এর বিরুদ্ধে অবস্থান করছি যে কৃষি বিল প্রত্যাহার করতে হবে “।






