নবদ্বীপে শব্দ দূষণ ও বায়ূ দূষণের বিরুদ্ধে পোস্টারিং ও পথসভা শুরু করল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্তে শব্দ দূষণ ও বায়ূ দূষণের বিরুদ্ধে পোষ্টারিং কর্মসূচী শুরু করল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নবদ্বীপ শাঁখা, বিভিন্ন জায়গায় পথসভা ও লিফলেট বিলি কর্মসূচী করল তারা।

তাদের সংগঠনের বক্তব্য যে, “পুজোর শুরু থেকেই চলছে বাজী পটকার রমরমা উল্লাস। সামনে আসছে বাজী – পটকা – বাজনার আরও ভয়াবহ দিন। সাধারণ মানুষ সব বুঝেও, কিছুই বুঝতে চায় না। তাই পরিবেশ বাঁচাতে শব্দবাজির উৎপাদন ও ব্যবহার বন্ধ করা হোক। এবিষয়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি দুর্গা পুজোর আগেই নবদ্বীপ ব্লকের বিডিও, নবদ্বীপ পৌরসভা ও নবদ্বীপ থানায় করে ডেপুটেশান জমা দিয়েছে।




