বাজনা ছাড়াই দূর্গা প্রতিমা বিসর্জন দিল বিভিন্ন পুজো কমিটি নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ নবদ্বীপ ঘাট ও তালতলা ঘাটে
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: বাজনা ছাড়াই দূর্গা প্রতিমা বিসর্জন দিল বিভিন্ন পুজো কমিটি নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ নবদ্বীপ ঘাট ও তালতলা ঘাটে। করোনা আবহে দূর্গাপুজোর বিসর্জনের পদ্ধতি ও জাঁকজমক এবছর পাল্টে গেছে, অন্যান্য বছর বিশালসাউন্ড সিস্টেম, মাইক, বাজনায় জোরে গান বাজিয়ে প্রতিমা বিসর্জন করতে আসে প্রতিটি পুজো বারোয়ারি, বাজনা, তাসার তালে বিসর্জনের শোভাযাত্রায় নেচে আনন্দ করেন সব বয়েসের মানুষ, কিন্ত এবছর দূর্গা পুজোর নিয়মে উল্লেখ করা হয়েছে যে কার্নিভাল হবে না, তাই এবছর বন্ধ শোভাযাত্রা, এর পাশাপাশি বিভিন্ন বারোয়ারিগুলোর প্রতিমার উচ্চতা ছোট তাই এবছর প্রতিটি বারোয়ারি বাজনা ও শোভাযাত্রা ছাড়াই ঠাকুর বিসর্জন দিতে এসেছে। মঙ্গলবার ও বুধবার বিসর্জনের ঘাটগুলোতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।







