নবদ্বীপের চরমাজদিয়ায় মদের আসরে ডেকে নিয়ে গিয়ে মদ্যপ দাদা কুপিয়ে খুন করল খুড়তুতো ভাইকে

Spread the love

দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া:   মদের আসরে ডেকে নিয়ে গিয়ে পারিবারিক বিবাদের জেরে মদ্যপ জ্যাঠতুতো দাদা কুপিয়ে খুন করল খুড়তুতো ভাইকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে নদিয়ার নবদ্বীপ ব্লকের চর-মাজদিয়া চর-ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের কার্গিলপাড়ায়। মৃতের নাম সুজিত দেবনাথ (৩০)। বাড়ি চরব্রহ্মনগর বউবাজার স্কুলপাড়ায়। ঘটনার পর অভিযুক্ত খুড়তুতো ভাই বাপ্পা দেবনাথকে পুলিশ আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে দুজনেই পরিযায়ী শ্রমিক। লকডাউনের আগে মুম্বাই থেকে বাড়ি ফিরে এসেছিল।অভিযুক্ত বাপ্পার বুধবারই মুম্বাই ফিরে যাওয়ার কথা সেকারনে তার টিকিটও কাটা ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে বাপ্পা দেবনাথ মুম্বাইয়ের একটি হোটেলে কুকের কাজ করতো। সুজিতও মুম্বাই একটি হোটেলে কাজ করতো। ফিরে এসে সুজিত বাড়ির সামনেই একটি চায়ের দোকান চালাচ্ছিল। মঙ্গলবার রাত সাড়ে বারোটার পর অভিযুক্ত বাপ্পা দেবনাথ খুড়তুতো ভাইকে সুজিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে পারিবারিক বিবাদ ছিল। কোন কিছু নিয়ে মঙ্গলবার রাতে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ সেইসময়ে অভিযুক্ত বাপ্পা বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে সুজিত দেবনাথের গলা এবং হাতে কোপ মারে। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় সুজিত দেবনাথকে উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হবে। পরিবার সূত্রে জানা গেছে মৃত সুজিত দেবনাথের বাড়িতে স্ত্রী সুপ্রিয় দেবনাথ এবং তাদের ৭ বছরের একটি ছেলে আছে স্ত্রী বর্তমানে গর্ভবতী।

মদের আসরে ডেকে নিয়ে গিয়ে পারিবারিক বিবাদের জেরে মদ্যপ জ্যাঠতুতো দাদা কুপিয়ে খুন করল খুড়তুতো ভাইকে
মদের আসরে ডেকে নিয়ে গিয়ে পারিবারিক বিবাদের জেরে মদ্যপ জ্যাঠতুতো দাদা কুপিয়ে খুন করল খুড়তুতো ভাইকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos