গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দশম শ্রেণীর এক ছাত্রী
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দশম শ্রেণীর এক ছাত্রী।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার রাইপুর গ্রামে। মৃত ছাত্রীর নাম তনিমা মন্ডল (১৬)। ওই ছাত্রীর দাদু নন্দ দুলাল ঘোষ জানান, তার নাতনি দোগাছি হাইস্কুলের দশম শ্রেণীতে পড়াশুনা করত। প্রতিবেশী অনিমেষ বাগ নামে এক যুবকের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ। তিনি জানান, নাতনি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই যুবক তাকে উত্তপ্ত করত এবং ওকে তুলে নিয়ে যাবে বলে মানসিকভাবে চাপ দিত। তিনি আরও বলেন,বাড়িতেও ওর ওপর নজর রাখা হত। যাতে ওই যুবক কোন রকম ভাবে তাকে বিরক্ত করতে না পারে। তিনি বলে সেই চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার তনিমা গলায় ফাঁস দেয়। এরপর পরিবারের লোকজন তাকে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। যদিও মৃতের বাড়ি থেকে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয় নি।শুক্রবার নবদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়।






