সমাজ উন্নয়ন কেন্দ্রের আর একটি বলিষ্ঠ পদক্ষেপ
নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ ,সুন্দরবন : সমাজ উন্নয়ন কেন্দ্র বিধ্বংসী আমফান ঝড়ের পর থেকে সুন্দরবন জুড়ে অত্যাবশক খাদ্য সামগ্রী প্রদান এবং ভেঙ্গে পড়া ঘর বাড়ি সারানোর কাজ করে চলেছেন। কিন্তু তারা এই কাজের মাধ্যমে উপলব্ধি করলেন যে এই কাজের সাথে সাথে এই মানুষ গুলোর জন্য অবিলম্বে কাজের উৎস তৈরী করা প্রয়োজন। তাই প্রায় ২৫০ পুকুরের নোনা জল বার করে এবং বৃষ্টির জল ধরে সেই পুকুর গুলু কে মাছ চাষের উপযুক্ত করে তোলা হয়েছে এবং মাছের চারা ফেলা হয়েছে। সমাজ উন্নয়ন কেন্দ্রের কর্ণধার কল্লোল ঘোষ বললেন যে আমরা আশা করছি আগামী তিন থেকে চার মাসের মধ্যে মাছ চাষীরা আয়ের মুখ দেখতে পারবেন। এই পুরো প্রচেষ্টায় সমাজ উন্নয়ন কেন্দ্রের সাথে OAK PHILANTHROPY LTD. তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।






