কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিলের সমর্থনে এক পদযাত্রায় শামিল হলেন নবদ্বীপের বিজেপি কর্মী সমর্থকরা
ডিজিটাল ডেস্ক, হাকীকত নিউজ, নদীয়া : কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিলের সমর্থনে বুধবার বিকেলে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন রিক্রিয়েশন এর মাঠ থেকে এক বিশাল পদযাত্রায় শামিল হলেন নবদ্বীপের বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের পদযাত্রাটি রিক্রিয়েশন এর মাঠ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে প্রাচীন মায়াপুর নরহরি ধামের সন্নিকটে গিয়ে শেষ হবে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। এই দিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি মনোনীত সাংসদ জগন্নাথ সরকার সহ সর্বভারতীয় শিল্পী সংসদের সভাপতি সিদ্বার্থ নস্কর ও নদিয়া জেলা উত্তরের সহ সভাপতি গৌতম পাল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বৃন্দ।





