নবদ্বীপে তৃণমূল ছাত্রপরিষদের জন্মদিন পালন করা হল
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: গতকাল শুক্রবার ২৮ শে আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের জন্ম দিন উপলক্ষে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজ প্রাঙ্গণের সম্মুখে একটি জন্মদিন উদযাপন অনুষ্ঠান করা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। এর পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা উত্তোলন করেন নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদ্বীপ চ্যাটার্জী ও ব্লক সভাপতি রেহান শেখ। এদিন দুপুরে নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে এক রক্তদান শিবিরের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ। রক্তদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা ও অন্যান্য কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন রক্তদান শিবিরে মোট ৭০ জন রক্তদাতা এই দিন স্বেচ্ছায় রক্তদান করেন।







