তেহট্ট, নাকাশিপাড়া , করিমপুর, চাপড়া সহ জেলার বিভিন্ন এলাকা থেকে অন্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করলো দুই শতাধিক কর্মী

Spread the love

দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্রলাল মঞ্চে এখ রাজনৈতিক যোগদান অনুষ্ঠানে  নদিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রর হাত ধরে অন্যান্য রাজনৈতিক দল থেকে আসা দুই শতাধিক কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূলে। এদিন তৃণমূলে আগত যোগদানকারীদের হাতে দলীয় পতাকা আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন মহুয়া মৈত্র সহ অন্যান্য বিধায়ক ও তৃণমূলের জেলার নেতৃত্ববৃন্দ। এদিন মূলত নদিয়া জেলা অভ্যন্তরের তেহট্ট, করিমপুর, নাকাশিপাড়া , চাপড়া সহ জেলার  বিভিন্ন এলাকা থেকে বিজেপি, সিপিআইএম,ডিওয়াইএফআইয়ের মতো রাজনৈতিক দলের দুই শতাধিক কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তৃণমূলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তারা তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন বলেই এই দিন জানান যোগদানকারীরা। এদিনের এই অনুষ্ঠানে যোগদান পর্বের পরিপেক্ষিতে ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোনোর লক্ষ্যে তৃণমূল আর এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রর হাত ধরে অন্যান্য রাজনৈতিক দল থেকে আসা দুই শতাধিক কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos