কৃষ্ণনগরে গ্রামীন সম্পদ কর্মী সংগঠন বেতন বৃদ্ধির দাবি নিয়ে স্বারকলিপি জমা দিল বিডিওর কাছে
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগর ১ নম্বর ব্লক অফিসে এক বিক্ষোভ কর্মসূচি পালন করল সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন (এস এ ভি আর পি) ইউনিট। মোট ছয় দফা দাবি নিয়ে বিডিওর কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেয় তারা, তাদের মূল দাবি ছিল মাসিক ১৫ হাজার টাকা বেতন সহ স্বাস্থ্য সাথী প্রকল্পে নথিভুক্তকরণ। এস এ ভি আর পি সদস্যরা জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে এই সংগঠনের কর্মীরা মূলত ভোটার কার্ড ভেরিফিকেশন,রেশন কার্ড বিলি থেকে শুরু করে কোভিড ১৯ সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন।






