নবদ্বীপ পৌরসভার কর্মীদের লালারসের রিপোর্ট নেগেটিভ আসলো
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: গত ৭ই অগাস্ট নবদ্বীপ পৌরসভার এক গাড়িচালকের করোনা পজিটিভ হওয়ার পর পৌরসভার কর্মীদের লালারসের পরীক্ষা করা হয়েছিলো, সেই পরীক্ষার প্রথম দফায় সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে পৌরসভা সূত্রে জানা যাচ্ছে। ওই গাড়ি চালক আক্রান্ত হওয়ায় নবদ্বীপ পৌরসভা বন্ধ করে দেওয়া হয় এবং পৌরসভার কর্মীদের লালারসের পরীক্ষা করা হয়, বৃহস্পতিবার বেশ কিছু কর্মীর লালারসের রিপোর্ট নেগেটিভ আসে।





