আসন্ন শারদোৎসবে ভবানীপুর ৭৫ পল্লীর থিম ‘ঐতিহ্য বেঁচে থাকুক
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ,কোলকাতা : আসন্ন শারদোৎসবে ভবানীপুর ৭৫ পল্লী তাদর থিম হিসেবে তুলে ধরেছেন ” ঐতিহ্য বেঁচে থাকুক “। বাংলার সমৃদ্ধ সংস্কৃতিকে উপস্থাপিত করা হবে এই থিমের মাধ্যমে।ভবানীপুর ৭৫ পল্লী তার উদ্ভাবনী ধারণা এবং উপস্থাপনার শৈলীর জন্য বরাবরই শহরের একটি নজরকাড়া পূজা। ভবানীপুর ৭৫ পল্লী’ নামটি বর্তমান দক্ষিণ কোলকাতার নেতৃত্বস্থানীয় থিম পুজোগুলোর মধ্যে একটি পুজো হিসেবে বিবেচিত হয়।সংবাদমাধ্যম কে ভবানীপুর ৭৫ পল্লীর আহ্বায়ক সায়ন দেব চ্যাটার্জী বলেন ” এটি একটি বড়ো সম্মান যে ইউনেস্কো বাংলার পুজো কে একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে”। আমরা বিশ্বাস করি পট শিল্পের এই বিলুপ্তপ্রায় শিল্প রূপটি এ বছর আমাদের পুজো উপস্থাপনার মাধ্যমে তার হারানো গৌরব ও খ্যাতি ফিরে পাবে। মেদিনীপুর জেলার পিংলা ও নয়াগ্রাম গ্রামের পট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা পূজা মণ্ডপের পাশে স্টলে তাদের শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রি করবেন।





