মুর্শিদাবাদ জেলার সরকারি হাসপাতাল গুলোর কন্ট্রাক্টচুয়াল হাউস কিপিং কর্মীদের সমস্যা নিয়ে মুর্শিদাবাদ জেলায় এক সভা করলো সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, মুর্শিদাবাদ : সভায় এআইটিইউসির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস বলেন ইউনিয়ন এদের নিয়ে জোর দার এবং অনেক ধৈর্যের সঙ্গে আন্দোলন করেছে। প্রায় সাত মাস আগে এদের কন্ট্রাক্টর এদের বেতন বন্ধো করে দিয়েছিল, ইউনিয়ন তখন কোলকাতার সেই কন্ট্রাক্টর কে তন্য তন্য করে খুঁজেও তার দেওয়া ঠিকানার হদিশ পায়নি। ফোনেও সেই কোম্পানিকে পাওয়া যায়নি, তখন ইউনিয়ন মুর্শিদাবাদ জেলার বহরমপুরে রাজ্য সরকারের লেবার কমিশনারের কার্যালয়ে নন পেমেন্ট ওফ ওয়েজেস সহ বিভিন্ন ঘোষিত আইনে ইন্ডাসট্রিয়াল ডিসপিউট দাখিল করে, পাশাপাশি জেলার চিপ মেডিকেল অফিসারের কাছে অভিযোগ পত্র জমা দেয়,এবং নিয়মিত চিফ মেডিকেল অফিসারের কাছে দরবার করা হয়। বহরমপুর লেবার কমিশনার প্রথমে অসহযোগিতা মূলক আচরণ করলেও শ্রমিকদের নিয়ে বহরমপুর লেবার কমিশনারের দপ্তরে দিনের-পর-দিন জামায়াত করা হলে লেবার কমিশনার চাপে পড়ে লালবাগ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে ডিসপিউট টা ফরোয়ার্ড করতে বাধ্য হয় ,তারপর ইউনিয়ন কর্মীদেরকে সাথে নিয়ে লালবাগ লেবার কমিশনারের কার্যালয় জামায়াত করে এবং লালবাগ লেবার কমিশনার কে বাধ্য করে মুর্শিদাবাদ জেলার চিফ মেডিকেল অফিসার কে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে। এই করতে করতে প্রায় ছয় মাস অতিক্রম হয়ে যায় ইউনিয়ন সমস্ত কর্মীদেরকে অনুরোধ করে বিনা বেতনে হলেও সমস্ত ওয়ার্কার যেন হাসপাতালে কাজে নিয়মিত যোগদান করে । সেইমতো ছয় মাস কর্মীরা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন হসপিটালে বিনা বেতনে পরিষেবা দিয়ে গেছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ চিফ মেডিকেল অফিসার পুরনো কন্ট্রাক্টরকে বাতিল করে নতুন দুটি কোম্পানিকে হসপিটাল গুলোর হাউসকিপিং কর্মীদের পরিচালনার কন্ট্রাক দেয়। দুটো কন্ট্রাক্টর প্রথম অবস্থায় পুরনো কর্মীদের নিতে অস্বীকার করলেও পরে তাদেরকে নিতে বাধ্য হয় এবং ইউনিয়নের এবং শ্রমিকদের আন্দোলনের ফলে এবং লেবার কমিশনারের সহযোগিতায় ছয় মাসের বেতন চিফ মেডিকেল অফিসার দিতে বাধ্য হয়। এখন সমস্ত হাউসকিপিং কর্মীরা তারা হসপিটালে আগের মতই কাজে বহাল রয়েছে । এখন মুর্শিদাবাদ জেলা রাজ্য সরকারের মিনিমাম ওয়েজেস নোটিফিকেশন অনুযায়ী বি জোন । কর্মীরা সেই মতই বি জোনের বেতন পাচ্ছে কিন্তু এদের মধ্যে একটি কোম্পানি কর্মীদের সঠিক বেতন দিচ্ছে না বলে সভায় কর্মীরা অভিযোগ করে। সুব্রত দাস বলেন এই ব্যাপারে অতিসত্বর ওই কোম্পানির সাথে কথা বলে যাতে কর্মীরা সঠিক বেতন পায় এবং যত টাকা হিসাব মত কম দেওয়া হয়েছে তত টাকা যাতে এরিয়ার হিসাবে কর্মীরা পায় তার ব্যবস্থা করা হবে। সভায় সুব্রত দাস আরো বলেন আগামী নভেম্বর মাসে ১২ (12) এবং ১৩ (13) তারিখ সিকিউরিটি অ্যান্ড সার্ভিসেস ওয়ার্কারদের অল ইন্ডিয়া ফেডারেশনের সম্মেলন হতে চলেছে কলকাতায় এটা হলে ভারতবর্ষের সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা উপকৃত হবে। এবং আন্দোলনটা রাজ্য থেকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যাবে । সভায় উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মুর্শিদাবাদ জেলার সম্পাদক হারাধন বাবু, উনি এআইটিইউসি ১০২ বছরের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভারতবর্ষের প্রাচীন ও প্রথম ইউনিয়ন এআইটিইউসির শ্রমিকদের নিয়ে সংগ্রামের কথাও উল্লেখ করেন । তিনি আরো বলেন যে এআইটিইউসির সমস্ত আন্দোলনে মুর্শিদাবাদ জেলার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সি পি আই) তাদের সাথে থাকবে। সভায় ইউনিয়নের জেলার সম্পাদক মন্ডলীর সদস্য খালেক সেখ কর্মীদের উদ্দেশ্যে বলেন এ আই টি ইউ সি সর্বদাই শ্রমিকদের লড়াইয়ে প্রথম সারিতে থাকে এই জেলাতেও হসপিটালের কন্ট্রাকচুয়াল হাউসকিপিং কর্মীদের আন্দোলনে ইউনিয়ন সর্বশক্তি দিয়ে সব রকম লড়াইয়ে সাথে থাকবে এই সভা থেকে প্রায় ২২ (22) জনের মুর্শিদাবাদ জেলা হসপিটাল ইউনিট কমিটি তৈরি হয়।





