খাদ্য নিয়ামক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করল তেহট্ট থানার পুলিশ
দিবাকর দাস, হকিকত নিউস, নদিয়া : সরকারি অফিসারের পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করল তেহট্ট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় তারা খাদ্য নিয়ামক দপ্তরের পরিচয় দিয়ে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলছিলেন বলে অভিযোগ । স্থানীয় মানুষের সন্দেহ হওয়ায় তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দেন , খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ । ঘটনাটি ঘটে তেহট্ট বাজার এলাকায় । পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর না মেলায় এবং সঠিক নথিপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করে। ধৃতদের আজ তেহট্ট আদালতে পাঠানো হবে বলে জানা যায় পুলিশ সূত্রে ।






