নতুন ভোটার তালিকা সহ ভোটের বিভিন্ন বিষয়ে জানালো প্রশাসন
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিক বৈঠকে আলোচনা করলো নদিয়া জেলা প্রশাসন। নতুন ভোটার লিস্ট পেশ করার পাশাপাশি জেলা প্রশাসন জানিয়েছে যে এবছর ভিড় এড়াতে জেলায় এবার ১৩৯৪টি বুথ বাড়ানো হতে পারে, বিশেষ ভাবে সক্ষম মানুষরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে এবছর,এছাড়া নতুন ভোটার সংখ্যা বেড়েছে এবার।






