ধুবুলিয়ায় সিপিআই এমএল লিবারেশনের ডাকে গণ অবস্থান করলো
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : ন্যূনতম মজুরি , কৃষক বিরোধী কৃষি আইন ও নয়া শ্রম আইন বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার নদিয়ার ধুবুলিয়া নেতাজি পার্কে সিপিআই এমএল লিবারেশনের ডাকে গণ অবস্থান হয়।

এদিন অবস্থানে উপস্থিত ছিলেন সিপিআই এমএল লিবারেশনের নদিয়া জেলা সম্পাদক সুবিমল সেনগুপ্ত কাজল দাত্তগুপ্ত সহ অন্যান্য নেত্বৃবৃন্দ।





