শান্তিপুরে রাস্তা সারাইয়ের দাবি তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার মহিলারা

Spread the love

দিবাকর দাস,হাকিকত নিউজ, নদিয়া :  দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা বেহাল, প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন সাধারণ মানুষ, খারাপ রাস্তার কারণে অনেকে প্রাণও হারিয়েছে, এবার রাস্তা সারাইয়ের দাবি তুলে নদিয়ার শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার মহিলারা। তাদের অভিযোগ, নদিয়ার শান্তিপুরের গোবিন্দ পুর কালিবাড়ি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ দিন ধরেই রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে। কোন কোন সময় রাস্তা সারাই করলেও তা নিম্নমানের সামগ্রী দিয়ে সারাই করা হয়। এর পাশাপাশি রাস্তা সারাই কাজ অসম্পূর্ণ রেখে ফেলে রাখা হয়। সেই কারণে সব সময় ওই এলাকায় দুর্ঘটনা লেগেই রয়েছে। শুধু তাই নয় রাস্তা দিয়ে যেভাবে ধুলো পড়ে তাতে সংলগ্ন এলাকার বাড়ির লোকজন ঠিকমতো বসবাস করতে পারছে না। দীর্ঘদিন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু তারা নির্বিকার। রাস্তা সারাই করার কোন উদ্যোগ নেয় না। মূলত এই অভিযোগ তুলে বুধবার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো স্থানীয় মহিলারা। তাদের দাবি অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে। না হলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। রাস্তা অবরোধের খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবি বিবেচনা করার আশ্বাস দিলে অবশেষে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos