সুন্দরবনের নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘ কুমিরের আক্রমণে আহত নিহত পরিবারদের ক্ষতিপুরণের দাবিতে ডেপুটেশন

Spread the love

নন্দ দুলাল ভট্টাচার্য্য, হাকিকত নিউজ, সুন্দরবন : কথায় বলে সুন্দরবনে ডাঙায় বাঘ আর জলে কুমির। সুন্দরবনের অধিকাংশ মানুষ নদী এবং খাড়িতে মাছ এবং কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে. কিন্তু পেটের দায়ে এই কাজ করতে গিয়ে প্রচুর মানুষ বাঘ এবং কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেনএবং এখনও হারাচ্ছেন। পরিবারের মূল উপার্জন করা লোক কে হারিয়ে এই গরিব মানুষ গুলো প্রায় অসহায় অবস্থায় জীবন যাপন করছেন। তাই তারা আজ বাঘ কুমিরে আক্রান্ত ও বিধাবাদের কমিটি গড়ে তাদের অসহায় অবস্থার কথা সরকারের কাছে জানানোর চেষ্টা করছেন।  এর আগেও বহু বার অবস্থান বিক্ষোভ, ধর্ণা, অনশন অবস্থানের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন কিন্তু তাতে সরকার পক্ষের কোনো হেল দোল হয়নি তাই এই অসহায় মানুষ গুলো আজ আবার অবস্থান বিক্ষোভের মাধ্যমে তাদের যন্ত্রণার কথা বলার চেষ্টা করছেন এবং একটি  লিখিত আকারে সরকারের কাছে  দাবি পেশ করেছেন – ১) বাঘ কুমির দ্বারা আহত এবং নিহত পরিবারদের জন্য এককালীন ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে।  ২) এই অসহায় পরিবারগুলো কে সারাজীবন ত্রাণের ব্যবস্থা করতে হবে। ৩) আক্রান্ত পরিবারদের বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ব্যবস্থা করতে হবে. ৪) বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে. ৫) প্রত্যেক ক্ষতিগ্রস্থকে আবাস যোজনায় ঘরের ব্যবস্থা করতে হবে। এই অসহায় সব হারানো মানুষগুলো আজ তাদের যন্ত্রণার কথা তুলে ধরেছেন এবং আশায় বুক বেঁধেছেন যে সরকার অবশ্যই তাদের কথা একটু ভাববেন । এবং তাদের দাবি দাবা গুলো সঠিক বিবেচনা করবেন।

আজ বাঘ কুমিরে আক্রান্ত ও বিধাবাদের কমিটি গড়ে তাদের অসহায় অবস্থার কথা সরকারের কাছে জানানোর চেষ্টা করছেন
আজ বাঘ কুমিরে আক্রান্ত ও বিধাবাদের কমিটি গড়ে তাদের অসহায় অবস্থার কথা সরকারের কাছে জানানোর চেষ্টা করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos