কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা বিক্ষোভ করল
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির পক্ষ থেকে ষাঁট বছর বয়স পর্যন্ত কর্ম নিশ্চয়তা ও কর্মে স্থায়িত্বকরন সহ তিন দফা দাবিতে মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগর জেলাশাসকের দপ্তরে এক বিক্ষোভ সমাবেশে সামিল হলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা।

বিক্ষোভ শেষে এই দিন জেলা শাসকের কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয় তাদের পক্ষ থেকে। অবিলম্বে তাদের এই দাবি সরকার মেনে না নিলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে তারা হাঁটবেন বলেও বিক্ষোভ মঞ্চ থেকে এইদিন জানিয়েছেন এমপ্লয় সমিতির সদস্যরা।





