কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে প্রবীণ নাগরিকদের জন্যে চালু হল সাঁঝের সাথী
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে, পুলিশ সুপার জফর অজমল কিদওয়াই এর নেতৃত্বে কৃষ্ণনগর শহরের প্রবীণ মানুষদের জন্যে চালু হল “সাঁঝের সাথী”। কৃষ্ণনগর জেলা পুলিশ জানায় যে “সাঁঝের সাথী” ‘র লক্ষ্য হল একা থাকা প্রবীণ নাগরিকদের সুরক্ষা এবং যত্ন প্রদান। এই প্রচেষ্টার দ্বারা নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখার এবং তাদের একাকীত্ব অনুভূতি হ্রাস করার চেষ্টা করবে পুলিশ। কৃষ্ণনগরের প্রবীণ নাগরিকদের একটি তথ্যভান্ডার পুলিশ রক্ষণাবেক্ষণ করবে যাতে জরুরী পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের সহায়তা করা যায়।






