হাথরসে ঘটনার প্রতিবাদে সভা করল নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: দলিত কন্যা মনীষা বাল্মীকিকে গণধর্ষণ ও খুনের প্রতিবাদে স্বরূপগঞ্জের কলাতলা মোড়ে প্রতিবাদী সভা করল নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সিরাজ শেখ, শিক্ষা সেলের অন্যতম নেতা কল্লোল কর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন প্রতিবাদী সভার বিষয়ে কল্লোল কর বলেন “উত্তরপ্রদেশের ঘটনায় যোগী সরকার প্রশাসন দ্বারা সুপরিকল্পিত ভাবে মনীষা বাল্মীকির দেহ দাহ করার ঘটনায় ধিক্কার জানাই, সেখানে যখন আমাদের সাংসদরা যায় তাদের যেতে দেওয়া হয় না, আমাদের তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানকে ধাক্কা মারা হয়, এই ঘটনার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা “।






