উৎসব মুখর শহরে অভুক্ত শ্রমিকদের হাহাকার কেও শুনছো কি?

নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, উত্তর ২৪ পরগনা : উৎসব -মুখর তিল্লোতমায় এক দল শ্রমিকদের হাহাকার। আজ সিকিউরিটি এন্ড Allied ওয়ার্কারস উনিয়নের সাধারণ সম্পাদক সুব্রত দাস টেলিফোনিক কথোপকথনে তাদের দুঃখ দুর্দশার কথা বর্ননা করলেন। আজ যখন সারা দেশে পরিযায়ী শ্রমিক নিয়ে সব রাজনীতিক দলের দরদ উতলে পড়ছে কিন্তু আক্ষরিক অর্থে এটি ফাঁকা বুলি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না ? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন সংগঠনের মাধ্যমে কন্ট্রাক্টচুয়াল ATM গার্ড নিযুক্ত করেন কিন্তু দুঃখের বিষয় এই এটিএম গার্ডদের কোনো রখম কর্ম নিরাপত্তা নেই এবং স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রায় এদের নিয়ে ছিনি মিনি খেলছেন। কখনো কাজের শিফট কমিয়ে দিয়ে কর্ম সংকোচনের এক তরফা তুঘলঘি ফরমান জারি করছেন তো কখনো তাদের প্রাপ্য মাইনে টুকু দিচ্ছেন না এবং উৎসব ভাতা ( Bonus ) নিয়ে কোনো রকম ব্যাঙ্ক কর্তৃপক্ষের হেল দোল নেই লেবার কমিশনার এর কাছে প্রতিশুতি দিয়েও তা রাখছেন না তাই প্রায় নিরুপায় হয়ে আজ ২৪.১০.২০২০ তে ৬০০র মতন প্রাপ্য মাইনে না পাওয়া এটিএম গার্ড নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় প্রায় ২০০ টি এটিএম সম্পূর্ণ বন্ধ করে প্রতিবাদ জানালেন।সিকিউরিটি এন্ড Allied ওয়ার্কারস উনিয়নের সাধারণ সম্পাদক সুব্রত দাস আজ টেলিফোনিক বাৰ্তালাপে বললেন যে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ যে ভাবে এক তরফা অমানবিক শ্রমিক বিরোধী সিদ্ধান্ত চাপিয়ে চলেছেন আমাদের বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos