আজ ১৯.১০.২০২০ সারা বাংলায় SBI ATM বন্ধ নিয়ে সিকিউরিটি এন্ড Allied ওয়ার্কারস ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সুব্রত দাসের সাথে একটি টেলিফোনিক সাক্ষাৎকার

নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কোলকাতা : আজ (১৯.১০.২০২০) সারা বাংলায় সিকিউরিটি এন্ড ALLIED ওয়ার্কারস ইউনিয়ন (AITUC Affiliated ) পক্ষ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সব কটি ATM বন্ধের ডাক দেয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সুব্রত দাসের একটি টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি বললেন যে আমরা অনেক ডেপুটেশন এবং মেমোরেন্ডাম দেয়া সত্বেও স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনো রকম সদিচ্ছা প্রকাশ করেনি তাই আমাদের কাছে ATM বন্ধ করা ছাড়া আর কোনো উপায় খোলা ছিলোনা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষের দুপুর ২ টো থেকে রাত ১০টার শিফটে এটিএম গার্ড না রাখার সিদ্ধান্তের ফলে প্রচুর এটিএম গার্ড তাদের কাজ হারাবেন এই অমানবিক সিদ্ধান্ত আমরা কিছুতেই মেনে নেবোনা। তিনি আরো যোগ করলেন যে ব্যাঙ্ক কর্তৃপক্ষ যদি তাদের সিদ্ধান্ত না পাল্টান তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos