তাজা খবর:
আমরা চাই মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং এই ঘটনার একটি উচ্চ পর্যায় তদন্ত প্রয়োজন আছে – লকেট চ্যাটার্জী
ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ , কোলকাতা : হুগলির সাংসদ এবং বিজেপির সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জী SSKM হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কে দেখতে গিয়ে বললেন যে আমরা দেখা করতে গিয়েছিলাম কিন্তু ডাক্তার এখন দেখা করতে মানা করেছেন উনার হাড়ে ফ্র্যাকচার আছে এবং প্রায় এক সপ্তাহের মতন বেড রেস্টে থাকতে হবে। আমরা চাই মাননীয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং এই ঘটনার একটি উচ্চপর্যায় ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। উনি আরো যোগ করলেন যে এই ঘটনা রাজনীতি নয় মানবিক দিক থেকে দেখা উচিত এবং দ্রুত একটি উচ্চ পর্যায় তদন্ত করে পুরো ব্যাপারটা জনসমক্ষে আনা উচিত।