আমরা চাই মুখ্যমন্ত্রী খুব তাড়া তাড়ি সুস্থ হয়ে উঠুন – সমীক ভট্টাচার্য

ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ , কোলকাতা : বিজেপির প্রধান মুখপাত্র সমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দুর্ঘটনার পরিপেক্ষিতে বললেন যে এটা খুব দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী প্রচারে গিয়ে আঘাত পেলেন। আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন উনার দ্রুত আরোগ্য কামনা করছি। তার যারা সহযোগী আছেন তাদের বলছি যে মুখ্যমন্ত্রীর যেন সঠিক চিকিৎসা হয় এবং সেই ব্যবস্থা তারা নিশ্চয়ই করবেন। কিন্তু মুখ্যমন্ত্রী যা অভিযোগ করছেন সেটি একটি গুরুতর অভিযোগ এবং আমরাও চাই যে এই অভিযোগের একটি উচ্চ পর্যায় তদন্ত হোক তদন্ত হওয়াটা অত্যন্ত জরুরি। এবং আমরাও চাই যে মুখ্যমন্ত্রী যে ষড়যন্ত্রের কথা বলছেন সেটা মানুষের সামনে আসুক। আমরা বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রক কে জানিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে মুখ্যমন্ত্রী যদি কেন্দ্রীয় নিরাপত্তা চান সেটি অবিলম্বে ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos