প্রত্যন্ত গ্ৰাম অঞ্চলের ছাত্রছাত্রীদের হাতে নবান্ন স্কলারশিপ তুলে দিতে হাত বাড়িয়ে দিলেন প্রতিমা রায়

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, দিনহাটা : প্রত্যন্ত গ্ৰাম অঞ্চলের ছাত্রছাত্রীদের হাতে নবান্ন স্কলারশিপ তুলে দিতে হাত বাড়িয়ে দিলেন দিনহাটা ১ নং ব্লক তথা কোচবিহার জেলা পরিষদের সদেস্য তৃণমূল কংগ্রেস নেত্রী প্রতিমা রায় সরকার। শুক্রবার কাক ভোরে গ্ৰাম অঞ্চল থেকে প্রায় ৫৪ জন ছাত্রছাত্রীদের নিয়ে একটি বাস রহনা দিল উত্তরকন্যার উদ্দেশ্য। তিনি বলেন "ওই পড়ুয়াদের অরজিনাল শিক্ষাগত যোগ্যতা পত্র সহ আধারকার্ড ভেরিফিকেশনের জন্য বাস ভারা করে তবেই ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে।" এতে ছাত্রছাত্রীরা প্রায় এককালীন ১৫ হাজার টাকা পাবেন। পশ্চিমবঙ্গ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ / উত্তরকন্যা স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ 2021 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পশ্চিমবঙ্গের Nabanna Scholarship ছাত্র-ছাত্রীদের প্রদান করা হবে। এদিন শুধু ছাত্রছাত্রী নন বাড়ির গার্ডিয়ানদের দেখা যায়। গরীব ছাত্রছাত্রীদের এই সুবিধা দিতে পেরে নিজেকে গর্ববোধ করছেন মাতালহাট উচ্চ বিদ্যালয়ের পাশ্বশিক্ষক তাপস বর্মন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos