উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি ও পথসভায় আয়োজন করে- সিপ

বেঙ্গল ডেস্ক , হাকিকত নিউজ, কোলকাতা : কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন চলাকালীন রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি কৃষকদের পিষে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় ৮ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।এদিকে এই নক্কারজনক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জোরদার প্রতিবাদ শুরু হয়েছে গোটা দেশ জুড়েই। আজ এই কৃষক হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি ও পথসভায় আয়োজন করেন সিপিআই ( CPI )এর রাজ্য শাখা । সিপিআই (CPI) য়ের রাজ্য দপ্তর ভূপেশ গুপ্ত ভবন থেকে প্রায় তিনশো জনের একটা মিছিল বের হয়, মিছিল টি ভূপেশ গুপ্ত ভবন থেকে মৌলালী পরিক্রমা করে এন্টালী মার্কেট পর্যন্ত যায়, সেই খানেই বিক্ষোভ পথসভা হয়। এই বিক্ষোভ কর্মসূচি তে অংশ গ্রহণ করেন সিপিআই স্টেট কমিটি মেম্বার রঞ্জিত কর্মকার,এআইটিইউসির রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও এআইটিইউসি অনুমোদিত,সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস, এআইটিইউসি অনুমোদিত CESC ওয়ার্কার্স উনিয়নের সাধারণ সম্পাদক ও এআইটিইউসির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অরুন চট্টরাজ, ভারতীয় ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক ও সিপিআই (CPI) য়ের রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য তপন গাঙ্গুলি,কল্যান বন্দ্যোপাধ্যায়, সিপিআই ( CPI) য়ের দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক গৌতম রায়,। CPI রাজ্য কমিটির সদস্য রঞ্জিত কর্মকার ও সৈবাল ঘোষ। এই মিছিল এবং পথসভার থেকে খুনী কৃষক হত্যাকারীর কঠোর শাস্তির দাবি ওঠে এবং এই নক্কারজনক ঘটনার তীব্র ভাষায় নিন্দা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos