বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কন্ট্রাক্টওয়াল কর্মীরা দীর্ঘ ১০ বছরেও বেশি সময় ধরে দূর্গা পূজার বোনাস পেয়ে এসেছে। কিন্তু হটাৎ করে এই বছর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এটিএম কন্ট্রাক্টওয়াল কর্মীদের বোনাসর টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন। অথচ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চের ভিতরে যে সমস্ত কন্ট্রাক্টচুয়াল হাউস কিপিং কর্মীরা কাজ করে তাদের বোনাসের টাকা দিয়েছেন। একই সংস্থার অধীনে ব্রাঞের হাউস কিপিং কর্মীদের বোনাস দিল,আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম য়ের হাউস কিপিং কর্মীদের বোনাস দেওয়া হলোনা। AITUC অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানাজেমেন্টের এই দ্বিচারিতার মনোভাবের তীব্র নিন্দা করছে। ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস বললেন যে আমরা এই বিষয়ে SBI ATM দপ্তরের AGM , সুবোধ কুমার সিংহ এবং ATM DGM, অনিল কুমার চড্ডা কাছে কন্ট্রাক্টওয়াল এটিএম কর্মীদের বোনাস হচ্ছেনা কেন জিজ্ঞাসা করলে তারা বলে আমাদের সাথে এটিএম হাইস কিপিং দের কন্ট্রাক্টরদের সাথে বোনাস নিয়ে কোনো চুক্তি হয়নি,তাই আমরা এটিএম হাউস কিপিং কর্মীদের বোনাস দেবোনা। তাদের তখন প্রশ্ন করা হলো যে, তাহলে অন্য কন্টাক্টরে অধীনে SBI ব্রাঞ্চের ভিতরে যে সমস্ত হাইস কিপিং কর্মীরা কাজ করছে তাদের বোনাস দিলেন কি করে, এর কোনো স্পষ্ট উত্তর তারা দিতে পারেনি। দেশের লেবার আইন অনুযায়ী মিনিমাম ওয়েজ, ইএসআই,পিএফ, বোনাস এইসব লেবার আইনে স্টাচুটারি বেনিফিট,এই গুলোর জন্য কোনো চুক্তির প্রয়োজন হয়না,এই গুলো ম্যান্ডেটরি এগুলো আইনত দিতেই হবে। ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস বললেন যে আমরা সেন্ট্রাল ডেপুটি চিফ লেবার কমিশনারের কাছে nonpayment of Bonus নিয়ে Industrial Dispute রেইস করেছি , পাশাপাশি পশ্চিম বঙ্গের সমস্ত SBI ATM কর্মীদের ATM এবং ব্রাঞ্চ গুলোতে বোনাস না দেওয়ায় প্রতিবাদি পোস্টার লাগানোর নির্দেশ দিয়েছি। সেই মত SBI ATM য়ের কন্ট্রাক্টচুয়াল হাউস কিপিং কর্মীরা দলমত নির্বিশেষে সমস্ত SBI ATM য়ে এবং ব্রাঞ্চে পোস্টার লাগিয়ে প্রতিবাদ করছে। দূর্গা পূজো কাটলেই এআইটিইউসি সহ আরো কিছু ইউনিয়ন একত্রিত হয়ে SBI management য়ের বোনাস না দেওয়া নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। আইনত কর্মীরা বোনাস পাওয়ার অধিকারী, তাই বোনাস নিয়ে যতবড় আন্দোলন করতে হবে, এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন সমস্ত ইউনিয়ন কে সাথে নিয়ে আন্দোলন ও আইনের মাধ্যমে বোনাস আদায় করাবেই।
তাজা খবর:
এই বছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কন্ট্রাক্টওয়াল কর্মীরা দূর্গা পুজো বোনাস থেকে বঞ্চিত
SHOW LESS