মাত্র ৩% লোকের রোজগার বেড়েছে বাকি ৯৭% ভারত বর্ষের মানুষের দারিদ্রতা বেড়ে গেছে — অধীর রঞ্জন চৌধুরী
বেড়েছে বাকি ৯৭% ভারত বর্ষের মানুষের দারিদ্রতা বেড়ে গেছে -- অধীর রঞ্জন চৌধুরী বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউস, কোলকাতা : আজ প্রদেশ কংগ্রেস অফিসে একটি প্রেস কনফারেন্স করলেন পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নতুন ভাবে কংগ্রেসের সদস্য পদ সংগ্রহ এবং সদস্য পুনর -নবীকরন কর্মসূচি পুরো ভারত বর্ষ সহ পশ্চিম বঙ্গে শুরু করেছে কংগ্রেস পার্টি। এই সদস্য সংগ্রহ অভিযান চলবে ৩১ মার্চ ২০২২ অব্দি। মূলত এই নতুন সদস্য পদের জন্য তরুণ প্রজন্মের উপরে বেশি জোর দেওয়া হবে বলে মন্তব্য করেন অধীর চৌধুরী। জেলা,রাজ্য,দেশ জুড়ে এই প্রক্রিয়ার পর প্রদেশ কংগ্রেস কমিটি ,অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নির্বাচন এবং সর্ব ভারতীয় সভাপতি নির্বাচন করা হবে। তিনি রাজ্য এবং সর্ব ভারতীয় রাজনীতি নিয়ে নিজের মতামত রাখলেন। পেট্রল, ডিজেলের ক্রম বর্ধমান দাম বৃদ্ধি, দ্রব্য মূল্যের দাম নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করলেন এবং বললেন মাত্র ৩% লোকের রোজগার বেড়েছে বাকি ৯৭% ভারত বর্ষের মানুষের দারিদ্রতা বেড়ে গেছে। সর্ব শেষে তিনি যোগ করলেন বিজেপির কংগ্রেস মুক্ত ভারত এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর কংগ্রেস মুক্ত বিরোধী জোট করা কোথাও না কোথাও একটা বোঝা পরার ইঙ্গিত দিচ্ছে।