পুর পরিষেবা সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়েছে শাসনের নামে প্রহসন চলছে – কল্যাণ চৌবে
নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কোলকাতা : আসন্ন কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের উত্তর কোলকাতার বিজেপির কনভেনর কল্যাণ চৌবে আজ একটি সাক্ষাৎকারে কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পরিষেবা গত মান , হালে শেষ হওয়া উপনির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে নিজের মতামত রাখলেন। তিনি আরো যোগ করলেন যে আসন্ন কোলকাতা মিউনিসিপাল নির্বাচনে, যে এলাকার মানুষের জন্য কাজ এবং সর্বোক্ষন সহজলভ্য এরকম ব্যক্তি কে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে চয়ন করবে। সর্বোপরি তিনি আরো যোগ করলেন যে এই কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে যদি সাধারণ মানুষ তাদের সুযোগ দেন তাহলে ভারতীয় জনতা পার্টি অনেক উন্নত পরিষেবা প্রদান করবে। সংবিধিবদ্ধ ঘোষণা : ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ ভাবে তাঁর / তাঁহাদের এবং এর সত্যতা আমরা যাচাই করিনি । নিউজ পোর্টাল (হকিকাত নিউজ www.haqiquatnews.com) উল্লিখিত ব্যক্তির/ সংগঠনের দেওয়া কোনও বক্তব্যের জন্য দায়বদ্ধ নয়।