বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোচবিহার : বেঙ্গল ইউনিয়নের ডাকে কোচবিহার জেলার কন্ট্রাক্টচুয়াল কর্মী দের এক সাধারণ সভা অনুষ্ঠিত হলো কোচবিহার জেলার দেবীবাড়ী দেবীনিয়গী ভবন এআইটিইউসি জেলা দপ্তরে । সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের জেলা কমিটির সভাপতি শিবু বাগচি, সভায় বক্তব্য রাখেন এআইটিইউসির রাজ্য সাধারণ সম্পাদক উজ্বল চৌধুরী। তিনি বলেন সময় নষ্ট না করে শ্রমিক সমাজ কে একত্রিত করার কাজ জোর কদমে চালাতে হবে, শ্রমকোড এনে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া আইন তৈরি করছে,রাসট্রিয় ও জাতীয় সম্পত্তি বেসরকারি পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিচ্ছে, কৃষি বিল এনে দেশের অন্নদাতা কৃষক দের নিজেদের ফষল উপর তাদের অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে এর প্রতিবাদে আগামী ২৭শে সেপ্টেম্বর কিষান মোর্চার ডাকা ভারত বনধ য়ের সমর্থনে এআইটিইউসি সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেডইউনিয়ন ভারত বনধ কে সমর্থন ও সফল করার প্রস্তুতি নিয়েছে। সভায় ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক ও এআইটিইউসির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত দাস বলেন শ্রমিক বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন খুব জরুরি, শ্রমকোড যে সমস্ত আইন গুলো আনা হয়েছে সেগুলো চালু হলে শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে কথা বলার অধিকার টুকুও থাকবে না, শ্রমিক সমাজ কৃতদাসে পরিনত হবে, সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন গুলোর যৌথ আন্দোলনের ফলে এখনো পর্যন্ত শ্রমিক বিরোধী শ্রমকোড প্রয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে ঠেকিয়ে রাখা হয়েছে, আরো তীব্রতর আন্দোলনের ঐক্যতৈরী করতে হবে,দেশসাধীন হওয়ার পর থেকে দেশবাসী এই রকম শ্রমিক বিরোধী সরকার আগে কখনো দেখেনি,তাই শ্রমশক্তিই পারবে এই সরকার কে বিতারিত করতে,তাই সবাই কে আন্দোলনরত হওয়ার আহ্বান জানান তিনি । সভায় ইউনিয়নের কুচবিহার জেলার সাধারণ সম্পাদক কার্তিক দে বলেন ব্যাঙ্ক গুলোর হাঁটু কেটে নিয়েছে পুঁজিপতিদের একাংশ,লক্ষ লক্ষ কোটি টাকা লোন পরিশোধ না করে বিদেশে পালিয়ে গিয়ে বহাল তবিয়তে আছে,আর চৌকি দার প্রধানমন্ত্রী তাদের না ধরে তাদের লোন মাপ করে দিচ্ছে, আর কৃষক রিনের দায়ে আত্মহত্যা করছে। সভায় ইউনিয়নের রাজ্য সহ সম্পাদক, রাজু দাস, বলেন অনেক দল এবং ইউনিয়ন নিজেদের মোদী বিরোধী বলে দাবি করে কিন্তু আমরা শ্রমিক বিরোধী শ্রমকোড ও কৃষক বিরোধী বিলের বিরোধিতা করে আন্দোলনে নামলে তারাই সবার আগে আমাদের আন্দোলনের বিরোধিতা করে, আন্দোলন বনধ শ্রমিকদের অর্জিত অধিকার,এটা কেড়ে নিয়ে শ্রমিক সমাজ কে পঙ্গু বানানোর চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে,যতই বাধার সৃষ্টি করা হোক না কেন দেশব্যাপী আন্দোলন হচ্ছে, তার অপর ম্যানেজমেন্ট গুলো নিজ নিজ সেক্টরের শ্রমিকদের অপর অত্যাচার চালাচ্ছে, আমরা তার বিরুদ্ধেও লড়াই করছি । সামনে পূজার মরসুম,এটা কাটলেই সেক্টর ধরে ধরে আন্দোলন সংগঠিত করা হবে,এর পর সভায় উপস্থিত ইউনিয়নের কর্মীরা শ্রমকোড ও কৃষক বিল বাতিলের দাবিতে এবং আগামী ২৭শে সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মধট সফল করার আহ্বানে কোচবিহার জেলার সাগর দিঘী দেবীবাড়ী অঞ্চলে একটি সুশৃঙ্খল মিছিল বের করে,মিছিলের নেতৃত্ব দেন এআইটিইউসির রাজ্য সাধারণ সম্পাদক উজ্বল চৌধুরী।
তাজা খবর:
কোচবিহার জেলার কন্ট্রাক্টচুয়াল কর্মী দের এক সাধারণ সভা অনুষ্ঠিত হলো কুচবিহার জেলার এআইটিইউসি জেলা দ
SHOW LESS