ব্যবসার নিরিখে পশ্চিম বঙ্গ অনেকটাই পিছিয়ে রয়েছে – শমীক ভট্টাচার্য
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : বিজেপির পশ্চিমবঙ্গের মুখপাত্র সমীক ভট্টাচার্য বললেন যে, ভারতবর্ষে যা ব্যবসা চলছে পশ্চিম বঙ্গ সেই তুলনায় অনেকটাই পিছিয়ে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং বিজেপি শাষিত রাজ্যে যে রাজ্য গুলোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বিষোদ্গার করে, পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে সেই রাজ্যে বিনিয়োগের পরিমান কত এবং ব্যবসা কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছে। বিগত দশ বছরে তৃণমূল সরকার কতটা বিনিয়োগ আনতে পেরেছে ,কত গুলো নতুন কারখানা করতে পেরেছে এবং মুখ্যমন্ত্রী কে কত বার কোনো শিল্পের শিলান্যাস করতে কিংবা শিল্পের দ্বারৎঘাটন করতে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন সেটা এই নির্বাচনে তারাই বিচার করবেন। তৃণমূল কংগ্রেস সাম্প্রতিক বিধান সভা নির্বাচনের আগে যে ভাবে হিন্দি ভাষী মানুষ জনকে "বাংলা সংস্কৃতি বোঝেন না, বলতে পারেন না " বলে আক্রমণ করেছেন আজকে নির্বাচনের প্রাক্কালে আবার তারা ওই ভবানীপুরে দাঁড়িয়ে মানুষ কে ঐক্ক্যবদ্ধ করা নয় মানুষ কে ভাষার উপরে আবার নতুন করে ভাগ করতে চাইছেন। বিজেপি এই ধরণের রাজনীতির বিরুদ্ধে। আমরা পার্টির জন্ম লগ্ন থেকে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে সমাজকে টুকরো করার বিরুদ্ধে, এবং তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি অদূর ভবিষ্যতে এই রাজ্যের মানুষ এই রাজনীতি কে প্রত্যাখ্যান করবে। তিনি আরো যোগ করলেন যে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা মুখ্যমন্ত্রী কে সঠিক তথ্য পরিবেশন করছেন না। এই মুহূর্তে প্রথম ডোজে কোভিড ভ্যাকসিন এর ক্ষেত্রে পশ্চিম বঙ্গ সারা ভারত বর্ষের মধ্যে অনেকটাই পিছিয়ে আছে। ৮০% ভ্যাকসিনেশন পশ্চিম বঙ্গে হয়নি। আর কোভাক্সিন এর ক্ষেত্রে যে কথা মুখ্যমন্ত্রী বার বার বলছেন , ভারত বর্ষ স্বাবলম্বী হোক এটা তো অনেকেই চাননা। বহুজাতিক অনেক সংস্থা আছে যারা ভারত বর্ষে বড়ো ব্যবসা করতে চায়, সেখানে ভারত বর্ষ নিজের দেশে ভ্যাকসিন উৎপাদন করবে তাতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে তারা বলে তারা বিভিন্ন ভাবে তদবির করছে। ভারত সরকার প্রয়োজনীয় তথ্য WHO এর কাছে পাঠিয়ে দিয়েছে শীঘ্রই স্বীকৃতি পেয়ে যাবে এবং কোভাক্সিন নিয়ে মানুষ বিদেশে যেতে পারবেন।