পৃথিবীতে কত মানুষ আছে যারা এত ক্ষুধার্ত যে তারা ইশ্বর কে রুটি ছাড়া আর অন্য কোন রূপে দেখতে পারেন না
নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কোলকাতা : হেল্পিং হ্যান্ড সোশিয়াল আর্মি ( Helping Hand social army) একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান যারা অনবরত এই ক্ষুদা নিয়ে কাজ করে চলেছেন। প্রতিষ্ঠান টি সবে পথ চলা শুরু করেছে অবশ্য ইতি মধ্যে তারা প্রায় এক লক্ষ দরিদ্র মানুষদের খাদ্য বিতরণ করেছেন, এবং অন্য এনজিও দের সহায়তায় প্রায় কুড়ি লক্ষ কাঁচা শস্য পুরো পশ্চিম বঙ্গের বিভিন্ন জায়গায় বিতরণ করেছেন। খাদ্য ছাড়াও তারা দরিদ্র মানুষের মধ্যে কাপড়ও বিতরণ করেছেন। আজ একটি একান্ত সাক্ষাৎকারে সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা নেহা জয়সওয়াল, প্রতিষ্ঠাতা-পৃথ্বিশ রাজ, স্বেচ্ছাসেবী -সঞ্চিতা হালদার প্রতিষ্ঠানের কর্মকান্ড এবং আগামী দিনের রূপরেখা নিয়ে নিজেদের মতামত রাখতে গিয়ে বললেন যে আমাদের সীমিত পরিকাঠামোর মধ্যে আমরা চেষ্টা করবো যে আগামী দিনে আমরা আরো বেশি দরিদ্র মানুষদের সাহায্য করতে পারি এবং আগামী দিনে বৃক্ষরোপনের পরিকল্পনাও রয়ে