বাংলার বিধান সভা নির্বাচনে বিজেপি ২০০ র বেশি আসনে জিতবে ,আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে – নরেন্দ্র মোদি
ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, দক্ষিণ ২৪ পরগনা : আজ জয়নগরে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন বিজেপি ২০০ র বেশি আসনে জিতবে। দিদি বাংলার কৃষকদের জন্য ভাবেননি, ক্ষতি করেছেন। ২-রা মে বিজেপি-সরকার গঠনের পরই কৃষক প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ৩ বছরের বকেয়া টাকাও কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে, দাবি মোদির, জয়নগরের সভায় মোদি আরও বললেন , ‘দিদি আমি মরসুমি ক্ষমতাধারী লোক নই। খেলার মাঠ ছিল, আছে, থাকবে। বিজেপির জন্য বাংলা - উন্নয়ন, শিক্ষা, শিল্পর মাঠ হয়ে উঠবে।সোনার বাংলার লক্ষ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কাজ করবে।’মোদি আরো যোগ করলেন , ‘আমায় যত খুশি গালাগাল দিন, কিন্তু মানুষকে অপমান করবেন না।আমি বাংলাদেশে গিয়ে ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে গিয়েছিলাম। তাতেও দিদি রেগে গিয়েছিলেন। হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করা কি অপরাধ!’