সিপিএম হচ্ছে লোভি,বিজেপি হচ্ছে ভোগি,আর তৃনমূল করতে গেলে ত্যাগী হতে হবে- মমতা বন্দ্যোপাধ্যায়

আলফেসানী মন্ডল, হাকিকত নিউজ, বাঁকুড়া : চান্সই নেই তার আবার বাইচান্স,ক্ষমতা থাকলে জেলে ভরুন,তার পরেও জিতব আসন্ন বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে তৃনমূল,- আজ বাঁকুড়ার জনসভায় জনজোয়ারের মাঝে বিজেপি,সিপিএম কে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী I এদিনের জনসভা থেকে বাঁকুড়া, জঙ্গল মহলে বামেদের অত্যাচার নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। জনসভায় উপস্থিত দর্শকদের মমতা বলেন “বাঁকুড়ার মানুষ কি সেই সব অত্যাচারের দিন ভুলে গিয়েছেন?” সিপিএমের সেই হার্মাদরাই রঙ বদলে বিজেপির কর্মী বলে অভিযোগ তাঁর। সিপিএম নেতারা সারদা-নারদা মামলা থেকে বাঁচতে বিজেপির পায়ে পড়ে গিয়েছে বলেও কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী। এদিনের জনসভা থেকে তাঁর চ্যালেঞ্জ, “ক্ষমতা থাকলে আমাকে জেলে ভরুন। সেখান থেকেই বাংলায় তৃণমূলকে ক্ষমতায় আনব।“ তিনি আরো বলেন ২৯৪ টা বিধানসভা শীটের আমিই পর্যবেক্ষক ৷ ছাত্র ,যুবদের আজ থেকেই মানুষের পাশে থাকতে হবে ৷ আমাদের সরকার জনতার সরকার ৷ দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচীর কথাও ঘোষনা করেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos