বাঁকুড়া শহরের ১৭ ও ১৮নম্বর ওয়ার্ডের রেল কলোনি উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করলো তৃনমুল কংগ্রেস
আলফেসানী মন্ডল, হাকিকত নিউজ, বাঁকুড়া : বাঁকুড়ার শুনুকপাহাড়ী হাটতলা থেকে রেলের বস্তি উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করলো তৃনমুল কংগ্রেস ৷ জেলার তৃনমুল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা ও জেলা পরিষদের মেন্টর অরুপ চক্রবর্তী এলাকা পরিদর্শনে যান ৷ এ দিন তড়িঘড়ি করেই বাঁকুড়ার ১৭ ও ১৮ নং ওয়ার্ডে যেতেই ক্ষোভে ফেটে পড়েন মহিলা থেকে সবাই ৷ তারা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা কে পেয়ে জানান আমরা আজ ৬০/৭০ বৎসর এভাবেই বাস করে আসছি ৷ হঠাৎ করেই রেল আমাদের সরে যেতে বলায় আমরা অসহায় হয়ে পড়েছি ৷ কোথায় যাবো দিন আনি দিন খাই ৷ মাথা গোঁজার শেষ সম্বলটুকু কেড়ে নিলে কোথায় দাড়াবো ৷ তাদের দাবী রেল আমাদের অন্য কোথাও বাসস্থান ঠিক করে দিক ৷ এ দিনের প্রতিবাদ সভায় জেলার অন্যতম তৃনমুল নেতাদের উপস্থিতিতে মন্ত্রী জানান আমার মা বোনেরা লাঠি 'ঝাঁটা হাতে নিয়ে রুখে দেবে ৷ বাকিটা আমরা দেখে নেবো ৷ বাঁকুড়ায় দু টা বিজেপির সাংসদ এতদিন তারা কোথায় ছিলো ৷ মানুষের পাশে তারা কোনদিনই থাকেনা ৷আপনাদের অভিভাবক মমতা ব্যানার্জী ৷ এদিন বিজেপি কে একহাত নেন ৷ তিনি বলেন বিজিপির সিকি আদুলি নেতারা সাবধান ৷ ভোট চাইতে যাবেন না মানুষ নার্সিং হোমে পাঠিয়ে দেবেন ৷ মানূষ কে ভালোবাসতে শিখুন 'পাশে দাড়ান ৷