বার্ডসেইফসিলিটি সার্ভিসেস (ICICI ব্যাঙ্কের জনশক্তি সরবরাহ দাতা ) শ্রমিক দের নেয্য পাওনা নিয়ে টালবাহানা করছেন
ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : একটি ডেপুটেশন দিলেন ( Security & Allied workers union - AITUC Affiliated ) বার্ডসেইফসিলিটি সার্ভিসেস ( ICICI ব্যাঙ্কের জনশক্তি সরবরাহ দাতা ) অফিসের সামনে। এই ডেপুটেশনে বক্তব্য রাখলেন Security & Allied workers union এর সাধারণ সম্পাদক সুব্রত দাস তিনি বললেন যে এই বার্ডসেইফসিলিটি সার্ভিসেস ( ICICI ব্যাঙ্কের জনশক্তি সরবরাহ দাতা ) 67/2, M.G.Road, Kolkata- 700009 অবস্থিত। কোম্পানি টি আঞ্চলিক শ্রম কমিশন এর সাথে ২৫.০৯.২০২০ ( 25.09.2020) হওয়া চুক্তি কে কোনো মান্যতা দিচ্ছেন না। অবৈধভাবে কর্মচারী ছাটাই এবং কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবার দের সহায়তা নিয়ে শুধু টাল বাহানা করে চলেছে। এই কোম্পানির কাজকর্ম পুরো - পুরি শ্রমিক বিরোধী। আমাদের নেয্য দাবী গুলো যদি মান্যতা না দেয়া হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।