যখন যখন ভারত বর্ষের বুকে কংগ্রেস দুর্বল হয়েছে আমাদের দেশ টাও দুর্বল হয়েছে – সুব্রতা দত্ত পশ্চিম বঙ্গ মহিলা প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট

নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কোলকাতা : আজ একটি একান্ত সাক্ষাৎকারে পশ্চিম বঙ্গ মহিলা প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট সুব্রতা দত্ত বঙ্গ এবং জাতীয় রাজনীতি নিয়ে নিজের মতামত রাখলেন তিনি আরো যোগ করলেন যে আমি এখনো খুব দৃঢ়তার সাথে বিশ্বাস করি মানুষ আমাদের সাথে আছেন। জাতীয় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির বিকল্প এখনো কংগ্রেস, কোনো আঞ্চলিক দল নয়। তিনি আরো যোগ করলেন যে পেট্রল, ডিজেল , রান্নার গ্যাস এবং খাদ্য দ্রব্যের দাম কি হারে বেড়েছে সাধারণ মানুষ হাঁস ফাঁস করছে , ব্যাংকে সুদের হার নিম্নমুখী তাতে অবসরপ্রাপ্ত লোক জনরা খুবই অসুবিধার মধ্যে আছে সবাই তো আর সরকারি চাকরি করেনা যে পেনশন পাবে এবং একটা জিনিস খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে যখন যখন ভারত বর্ষের বুকে কংগ্রেস দুর্বল হয়েছে আমাদের দেশ টাও দুর্বল হয়েছে। তাই আমি একটি আবেদন রাখবো যে আগামী দিনে মানুষ নিশ্চই তাদের চিন্তা ভাবনা একটু নতুন ভাবে চিন্তা করবেন।

 

সংবিধিবদ্ধ ঘোষণা : ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ ভাবে তাঁর । নিউজ পোর্টাল (হকিকাত নিউজ www.haqiquatnews.com) উল্লিখিত ব্যক্তির দেওয়া কোনও বক্তব্যের জন্য দায়বদ্ধ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos