তাজা খবর:
লড়াইটা একা প্রিয়াঙ্কা টিব্রিউয়াল এর নয় সমগ্র পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষের লড়াই – শুভেন্দু অধ
বেঙ্গল ডেস্ক , হাকিকত নিউজ, কোলকাতা : ভবানীপুর উপনির্বাচনে প্রিয়াঙ্কা টিব্রিউয়াল এর মনোয়ান নিয়ে নিজের মতামত রাখতে গিয়ে বিরোধী দলনেতা - শুভেন্দু অধিকারী বললেন, এই ভবানীপুর উপনির্বাচনের লড়াইটা একা প্রিয়াঙ্কা টিব্রিউয়াল এর নয় সমগ্র পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষের লড়াই। এমন কি আমি বলবো ভারত বর্ষের যে মানুষ রা অন্য ভারতের স্বপ্ন দেখেন, এক দেশ, শ্রেষ্ঠ দেশের স্বপ্ন দেখেন, ভারত মাতার বন্দনা করেন তাদের সকলের লড়াই। পশ্চিম বাংলায় নির্বাচন পরবর্তী সময় যে ভাবে ভারতীয় জনতা পার্টির সমর্থক রা প্রাণ দিয়েছেন এবং জাতীয় মানবাধিকার কমিশন ( NHRC ) কোর্ট কে রিপোর্ট করেছে যে পশ্চিম বঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন চলছে। তাই গণতন্ত্র কে বাঁচানোর লড়াইয়ে আশা করবো ভবানীপুরের ভোটার রা তাদের সুচিন্তিত মতামত রাখবেন।