বারুইপুরে একটি ব্যাঙ্ক এর অফিসে তৃণমূল পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামীর যে তান্ডবলীলা রাজ্যবাসী দেখল

বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : বাংলার বিজেপি দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন যে বারুইপুরে একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক এর অফিসে তৃণমূল পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামীর যে তান্ডবলীলা রাজ্যবাসী দেখলো এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা পশ্চিম বঙ্গ জুরে এটাই চলছে কারণ তৃণমূল মনেকরে পশ্চিম বঙ্গে যা কিছু আছে সবকিছু তাদের রেল, ব্যাঙ্ক, পোর্ট ট্রাস্ট, ইত্যাদি এবং এই প্রতিষ্ঠান গুলোর উপর একচেটিয়া অধিকার শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এর, তাই তারা যে কোনো কাজ করতে পারে এবং তাদের যে কোনো দাবি কে যে কোনো অবস্থায় মেনে নিতে হবে। সেটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক বা গ্রাম অঞ্চল ব্যাঙ্ক এর দফতর হোক এই ভাবেই গোটা পশ্চিম বঙ্গ চলছে আর সাধারণ মানুষদের বোঝানোর চেষ্টা চলেছে যে এটা নাকি বাংলা এবং বাঙালির সংস্কৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search Videos