নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, বৈঠকখানা বাজার : আজ একটি সাক্ষাৎকারে বৈঠকখানা সংশ্লিষ্ট আঞ্চলিক ব্যবসায়ী সমিতির সভাপতি গোপাল সাহা এবং হিরণ বিকাশ সাহা ( প্রাক্তন সেক্রেটারি ), মকসুদ আলম ( ব্যবসায়ী ) বৈঠকখানা কাগজের বাজার সম্বন্ধে বিস্তারে তাদের মতামত রাখলেন । বৈঠকখানা কাগজের বাজার টা ভারতের মধ্যে একটি বৃহত্তর কাগজের বাজার। এই বাজারে প্রায় সব ধরণের কাগজ এবং বোর্ড পাওয়া যায়। মোট ১০০০ ( 1০০০) দোকান এবং প্রায় ৫০০০ -৬০০০ ( 5000-6000) কর্মচারী আর বছরে প্রায় ২০০ (200) কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। করোনা আবহাওয়ায় ধাক্কা খেলেও কাগজের বাজার আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু পরিকাঠামো গত অবহেলায় বাজারের গতি কিছু টা হলেও শ্লথ হয়ে পড়ছে। বৈঠকখানা বাজারের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে অল্প বৃষ্টিতে জল জমে যাওয়া এবং ভারী বৃষ্টিতে দোকানের মধ্যে জল ঢুকে মাল নষ্ট হয়ে যাওয়া। প্রতি বছর বৃষ্টির দিনে দোকানে জল ঢুকে যাওয়ার ফলে বাজারের ব্যবসায়ীদের ভারী ক্ষয় ক্ষতি পোয়াতে হয়।এতো পুরোনো এবং এতো বৃহৎ কাগজের বাজারের প্রতি প্রশাসন একটু যত্নবান হলে মনে হয় ব্যাবসা এবং কর্মসংস্থান এর অনেক খানি উন্নতি ঘটবে।
তাজা খবর:
ভারতের বৃহত্তর কাগজের বাজার, বৈঠকখানা বোর্ড এবং কাগজ বাজার পরিকাঠামোগত অবহেলায় ভুগছে ?
SHOW LESS